দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড ছেড়ে দীর্ঘদিন ধরে হলিউডে কাজ করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রায় আট বছর পর আবারও ভারতীয় ভাষার চলচ্চিত্রে ফিরছেন তিনি। নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতি মেরিকে নিয়ে ভারতে পৌঁছেছেন এই অভিনেত্রী।
রোববার বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্রিয়াঙ্কা, নিক ও তাদের মেয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও ভারত সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি প্রিয়াঙ্কা।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এস এস রাজামৌলি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’-এর শুটিংয়ে অংশ নিতেই তিনি ভারতে এসেছেন।
বিমানবন্দরে প্রিয়াঙ্কাকে গাঢ় বাদামি রঙের কো-অর্ড সেট, অফ-শোল্ডার টপ, বেইজ রঙের ক্যাপ, কালো সানগ্লাস ও বাদামি জুতা পরিহিত অবস্থায় দেখা যায়। নিক জোনাস ছিলেন কালো শার্ট ও ট্রাউজারে। মেয়ে মালতি মেরিকে কোলে নিয়েই বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
‘বারাণসী’ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর ভারতীয় ভাষার সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা। এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এ শেষবার বলিউডে অভিনয় করেছিলেন তিনি।
চলতি মাসে প্রিয়াঙ্কার জন্মদিন উপলক্ষে সিনেমায় তার চরিত্র ‘মন্দাকিনী’-র প্রথম লুক প্রকাশ করা হয়। পোস্টারে কালো পোশাকে হাতে বন্দুক নিয়ে তাকে দেখা যায়।
সিনেমাটির ঘোষণা প্রথম আসে ২০২৫ সালের ১৫ নভেম্বর হায়দরাবাদে আয়োজিত ‘গ্লোবট্রটার’ অনুষ্ঠানে। পরে ১৮ জুলাই প্রিয়াঙ্কার জন্মদিনে ছবিটির প্রথম ঝলক প্রকাশ করা হয়।
রাজামৌলি পরিচালিত এই সিনেমায় প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করছেন মহেশ বাবু। ছবিটি ২০২৭ সালের ৭ এপ্রিল মুক্তির পরিকল্পনা রয়েছে।
এদিকে সম্প্রতি ‘হে জোনাস’ পডকাস্টে প্রিয়াঙ্কা জানান, বলিউডের গসিপ সম্পর্কে অনেক সময় তার স্বামী নিক জোনাসই তার চেয়ে বেশি খবর রাখেন। মজার ছলে তিনি বলেন, নিক এমন অনেক খবর জানেন, যা তিনি নিজেও জানেন না। নিকও জানান, তিনি নিয়মিত কয়েকটি বলিউডভিত্তিক গসিপ অ্যাকাউন্ট অনুসরণ করেন।
২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কা ও নিকের পরিচয় হয়। ২০১৭ সালে মেট গালায় প্রথমবার একসঙ্গে প্রকাশ্যে আসেন তারা। ২০১৮ সালে বিয়ের পর ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে কন্যা মালতি মেরির বাবা-মা হন এই তারকা দম্পতি।
যে আই